বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে

উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটির আসন্ন নির্বাহী পরিষদ নির্বাচনে দেলোয়ার–দুলাল পরিষদ থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন দেলোয়ার হোসেন পাটোয়ারী ।

নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার

দেলোয়ার হোসেন পাটোয়ারী  বলেন,

সেক্টরবাসীর চাহিদা মোতাবেক আমরা উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ; আমরা ক্রমাগত উন্নয়ন চাই। পরিবর্তন ও উন্নয়নের যে ধারা শুরম্ন হয়েছে সেটা অব্যাহত থাকুক। পরিবর্তন ও উন্নয়নের এই আন্দোলনে এক ধাপ এগিয়ে আপনিও আমাদের সাথে শরীক হোন।
তিনি বলেন,
প্রিয় সেক্টরবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেক্টরের সেবায় নিয়োজিত আছি। ওয়েলফেয়ার সোসাইটির আসন্ন নির্বাচনে আমরা আপনাদেরকে অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে নবীন ও প্রবীণদের সমন্বয়ে একটি আদর্শ প্যানেল গঠন করেছি।

“নিরাপদ, স্মার্ট ও আধুনিক সেবা এবং সততার অঙ্গীকার নিয়ে ১৩ নং সেক্টর গড়ার অঙ্গীকার, “দেলোয়ার পাটোয়ারী দুলাল উদ্দিন পরিষদ”।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
(ক) নিরাপত্তা ও শৃঙ্খলা ও স্মার্ট সেবা:
১. সেক্টরের প্রত্যেক রাস্তা ও প্রবেশমুখে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন।
২. নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি। রাতের বেলায় নিরাপত্তা জোরদার। থানার সাথে সমন্বয় করে পুলিশ টহল বাড়ানো।
৩. ডিজিটাল সেবার মাধ্যমে ২৪ ঘন্টা সেবা বুথ চালু এবং অনলাইনে অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধান।
৪. নিরাপত্তার স্বার্থে সেক্টরের ভিতরে প্রবেশকারী ভ্যান, গাড়ি ও ফেরিওয়ালার সংখ্যা নিয়ন্ত্রণ।
সেক্টরের ভিতরের গাড়িগুলিকে তালিকাভুক্ত করে স্টিকার লাগিয়ে সেবা প্রদান।
৫. সেক্টরের খালি প্লট থেকে বস্তি, ফুটপাত দখল উচ্ছেদ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। সেক্টরের ভিতরে দোকান নিয়ন্ত্রণ করা এবং বাণিজ্যিক ভাড়া দেওয়া
নিরুৎসাহিত করা।
৬. কিশোর গ্যাং ও মাদকের আড্ডা চিহ্নিত করে উচ্ছেদ এবং যুবকদের সচেতনতামূলক ক্যাম্পেইন।
৭ ছদ্মবেশে চুরি-ছিনতাই রোধে ছদ্মবেশী ভ্রাম্যমাণ বিক্রেতা এবং ভিক্ষুক প্রবেশে কঠোর নীতিমালা প্রণয়ন।

(খ) অবকাঠামো ও নাগরিক সেবা:
৮. ভাঙা রাস্তা দ্রুত মেরামত ও ড্রেন পরিষ্কার রাখা এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন।
৯. রাস্তা, পার্ক ও খেলার মাঠে পর্যাপ্ত এলইডি আলোর ব্যবস্থা। বৃক্ষরোপণ ও সবুজায়ন।
১০. পার্ক ও খেলার মাঠ সংস্কার, দখলমুক্ত রাখা, টয়লেট স্থাপন। পার্ক ও খেলার মাঠের চারপাশে সিনিয়র সিটিজেন ও সকলের জন্য আধুনিক ওয়াকিং ট্র্যাক
মেরামত ও নির্মাণ এবং জিমনেসিয়াম প্রতিষ্ঠা। লেক পার্কের সাথে আধুনিক মসজিদ নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ এবং সরকারের নিকট হতে প্রয়োজনীয় অনুমোদন আনার উদ্যোগ। নামাজ ও ইবাদতের জন্য সুব্যবস্থা করা।
১১. মশা নিধনে নিয়মিত ফগিং ও পরিচ্ছন্নতা অভিযান।
১২. সদস্যদের সার্ভিস চার্জ স্বচ্ছভাবে আদায়ের জন্য আধুনিক অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার চালুর মাধ্যমে সকল আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আনা।

(গ) পার্ক, খেলার মাঠ ও শিশু-কিশোর উন্নয়ন:-
শিশু পার্কে আধুনিক ও নিরাপদ খেলনা স্থাপন। রাজউক থেকে শিশু পার্কের জায়গার স্থায়ী অনুমোদন নেওয়া।
১৩. শিশু-কিশোরদের জন্য নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান।
১৪. নারীদের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কল্পে নারীবান্ধব নিরাপদ ও মানবিক সমাজ পরিবেশ গঠন করা।
১৫. মাদক ও ইন্টারনেট আসক্তি রোধে খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম বৃদ্ধি।
প্রকাশ্য ধুমপান বিরোধী রাষ্ট্রিয় আইনের অনুসরণে প্রকাশ্য ধুমপান মুক্ত সেক্টর-১৩ গড়ে তোলার প্রচেষ্টা করবো।

(ঘ) সামাজিক বন্ধন ও সংস্কৃতি:-
১৬. সেক্টরবাসীর মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে বছরে একবার মিলন মেলা আয়োজন।
১৭. বাঙালি জাতির সংস্কৃতি ধরে রাখতে যথাযথ মর্যাদায় জাতীয় দিবসগুলো পালন।
১৮. “তেরর আমরা” পত্রিকা পুনরায় প্রকাশ করে কলম সৈনিক সৃষ্টির মাধ্যমে সেক্টরের খবরাখবর সবার কাছে পৌঁছে দেওয়া।

(ঙ) সিনিয়র সিটিজেন ও জ্ঞানচর্চা:-
১৯. সিনিয়র সিটিজেনদের জন্য স্থায়ী বৈঠকখানা ও বিনোদনের ব্যবস্থা এবং খেলাধুলার আয়োজন সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ।
২০. লাইব্রেরি ঘর সংস্কার করে বিভিন্ন ধরনের বই সংগ্রহ এবং পাঠচক্র চালু।
(চ) প্রশাসনিক উন্নয়ন ও স্মার্ট সেবা:-

২১. সোসাইটি অফিসের উপর ২য় তলায় আধুনিক মিলনায়তন নির্মাণ। সভা-সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। ২২. রাজউক, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ, ওয়াসা সরকারি সকল সংস্থার সাথে সমন্বয় করে সমস্যা দ্রুত সমাধান।
২৩. জবাবদিহিতা: উন্মুক্ত সভা ও সরাসরি সংলাপের মাধ্যমে জনগণের সমস্যা সমাধান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102