বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

চাঁদপুর জেলার মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুল দেওয়ান ও তাঁর বড় মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আহত মুকুল দেওয়ানের অভিযোগ, মেয়েকে উত্যক্তের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ও তাঁর বড় মেয়ের ওপর হামলা চালায়। এতে বাবা-মেয়ে দুজনেই  গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানান আহত মুকুল দেওয়ান। তবে হামলার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ এর বক্তব্য নিতে তাকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102