রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

২০ ঘণ্টা পেরিয়েও পদ্মায় মেলেনি বাবা-ছেলের সন্ধান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পদ্মায় নৌকা ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পরও নিখোঁজ বাবা ও ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এদিকে নিখোঁজ আফছার আলী (৬০), তার ছেলে জিয়ারুল ইসলামের (৪০) অপেক্ষায় রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে চরখানপুরের পদ্মার নদীর চর থেকে ঝাউগাছ নৌকায় করে নিয়ে আসার পথে নৌকাডুবিতে নিখোঁজ হন পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার আফছার আলী ও তার ছেলে জিয়ারুল ইসলাম। এ ঘটনায় জিয়ারুলের মা জাহেরা বেগম প্রাণে বেঁচে যান। তারা রাজশাহীর বড়কুঠি এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হলেও স্রোতের বিষয়টি মাথায় রেখে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ জিয়ারুলের মা জাহেরা বেগম বলেন, পানিতে ডুবে গেলে ভেসে যায়। কিন্তু তাদের পাওয়া গেল না। আল্লাহ জানে তাদের সঙ্গে শেষ দেখা হবে কিনা।

এদিকে নিখোঁজ আফছার আলীর পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার বাড়িতে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ভিড়।

সঙ্গে কান্না করছেন তাদের স্ত্রী-সন্তানেরা। প্রতিবেশী-স্বজনরা তাদের সান্ত্বনা দিচ্ছেন। একই পরিবারে এমনভাবে দুজনের হারিয়ে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ফরহাদ হোসেন বলেন, ‘নদীতে স্রোত রয়েছে। সকালে অভিযান পরিচালনা করার কথা ছিল।

কিন্তু নৌকা না আসার কারণে দেরি হয়ে গেল। নৌকা আসলে উদ্ধার অভিযান শুরু হবে। নদীর তীরবর্তী এলাকায় লোক পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় থানাগুলোতে যোগাযোগ করেছি। তারা নদীতে কাউকে পেলে আমাদের খবর দেবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102