বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাসের খবর কী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় বাংলাদেশের মেগাসিটি ঢাকার অবস্থান রয়েছে তালিকার ৫ নম্বরে।

যার বায়ুমান স্কোর ১১৩। এই অবস্থার বায়ুর মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এ ছাড়া বায়ুদূষণের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৬৮।

এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
বুধবার (২৯ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) সকালে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এ ছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর।

যার বায়ুমান স্কোর ১৫৪। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৫২। চতুর্থ অবস্থানে রয়েছে ইসরায়েলের জেরুজালেম। যার বায়ুমান স্কোর ১১৪ এবং পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

যার বায়ুমান স্কোর ১১৩।

 

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102