বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে হলসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে অর্ণব শাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্ণব শাহা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্ণব কয়েকজন বন্ধুর সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গেলে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘আমরা শহীদ মোহাম্মদ শাহ হলের কক্ষে ছিলাম। হঠাৎ সবার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে পৌঁছে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে হলসংলগ্ন পুকুর থেকে উদ্ধার করতে দেখি।’

উদ্ধারের পর গুরুতর অবস্থায় অর্ণবকে প্রথমে চুয়েট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মেয়াজ্জেম হোসাইন অর্ণবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তখন সে আর বেঁচে নেই।’

নিহত অর্ণব শাহার বাড়ি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায়।

সর্ব শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অর্ণব শাহার আকস্মিক মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রাণবন্ত ও মেধাবী এই শিক্ষার্থীর অকালমৃত্যুতে বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোক, স্তব্ধতা ও গভীর বেদনার আবহ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102