রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে নিরাপত্তা সম্পাদক পদে জহির রায়হান

নিজস্ব প্রতিবেদক, উত্তরা:

উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটির আসন্ন নির্বাচনে দেলোয়ার-দুলাল পরিষদ থেকে নিরাপত্তা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জহির রায়হান। নির্বাচনে তিনি সোসাইটির সদস্যদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।

সোসাইটির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও বসবাসবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জহির রায়হান।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি সোসাইটির বাসিন্দাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানে উদ্যোগ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় রয়েছে তার।

নির্বাচনকে সামনে রেখে দেলোয়ার-দুলাল পরিষদের প্রার্থীরা সোসাইটির সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ ধারাবাহিকতায় নিরাপত্তা সম্পাদক পদে জহির রায়হান নির্বাচিত হলে তিনি নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করছেন সমর্থকরা।

সোসাইটির নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে জহির রায়হান দেলোয়ার-দুলাল পরিষদের পক্ষে সকল ভোটারের আন্তরিক দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102