সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু হঠাৎ অবসরে বিশ্বকাপ ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিচ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু পুকুরে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, রহস্য উদঘাটনে আটক দুই মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে পুলিশ সুপারের কঠোর বার্তা দেশের বাজারে যেসব টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে, নিবন্ধিত যান ১ হাজার ১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে পড়ে যাওয়া স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মুনতাসির নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল নয়টার দিকে উপজেলার চর মধুয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসির উপজেলার গাজীপুর এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। সে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, সকালে বাড়ির পাশে মেঘনা নদীর তীরে সমবয়সী এক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মুনতাসির।

খেলার একপর্যায়ে তার পায়ের একটি স্যান্ডেল নদীতে পড়ে যায়। স্যান্ডেলটি তুলতে নদীর পানিতে নামলে সে হঠাৎ তলিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চর মধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রহিছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে স্যান্ডেল তুলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।

পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, শিক্ষকমাতা-পিতার চার সন্তানের (দুই ছেলে ও দুই মেয়ে) মধ্যে মুনতাসির ছিল তৃতীয়। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য, রায়পুরা উপজেলায় গত ১১ দিনে পানিতে ডুবে মোট নয়জনের মৃত্যু হলো, যাদের মধ্যে সাতজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দুইজন শিশু।

একের পর এক এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102