রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির উদ্যোগে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান, ডিস্ট্রিক্ট গভর্নর টিম সংবর্ধনা, মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন সংবর্ধনা এবং ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই রাতে চট্টগ্রামের জিইসি এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন সালমা আদিল এমজেএফ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, লায়ন্সের আনুগত্যের শপথ পাঠ এবং প্রয়াত লায়ন ও লিও পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। লায়ন শওকত চৌধুরী এমজেএফের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি ও মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ আপু পিএমজেএফ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভীন মাহমুদ এফসিএ, পিএমজেএফ। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম. এ. মালেক এমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ এবং লায়ন এস. এম. সামসুদ্দিন এমজেএফ।
এ সময় উপস্থিত ছিলেন লেডি ডিজি লায়ন রোকেয়া হাসান, লেডি ফার্স্ট ভিডিজি লায়ন ইয়াসমিন ডলি, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন আফরোজা বেগম, লায়ন চন্দন দাশ, লায়ন মো. মুসা, লায়ন ববি বড়ুয়া, লায়ন নিশাত ইমরান, লায়ন্স জেলার গ্লোবাল অ্যাকশন টিমের সদস্য, লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন লায়ন্স ও লিও ক্লাবের সভাপতি, সেক্রেটারি, সদস্য এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি দক্ষ নেতৃত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল এমজেএফের নেতৃত্বে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল এমজেএফ বলেন, মানবসেবা, নেতৃত্বের উৎকর্ষ, স্বচ্ছতা, জবাবদিহি এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করে তোলাই হবে তাঁর অগ্রাধিকার। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর, টেকসই ও জনসম্পৃক্ত সেবামূলক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে লিও ক্লাব অব গোল্ডেন সিটির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102