রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা

খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মতি (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খলিল চেম্বারের পাশের একটি চারতলা ভবনের সর্বোচ্চ তলার টিনশেড কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মতি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গড়াই পরিবহনে টিকিট কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১৬ বছর ধরে আনোয়ারা নামে এক বাড়ির মালিকের ভবনের চতুর্থ তলার একটি কক্ষে একাই বসবাস করতেন তিনি। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায়ও ভুগছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবারের পর থেকে মতিকে আর কেউ দেখতে পাননি। রোববার সকালে ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তি তীব্র দুর্গন্ধ টের পান। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অর্ধগলিত অবস্থায় মতির মরদেহ উদ্ধার করে।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102