রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন বয়রা আন্দির ঘাট এলাকায় ফাতেমা আক্তার তিন্নি (১৭) নামে এক তরুণী রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুলিটি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

আহত তিন্নি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর মেয়ে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বাসা থেকে বের হয়ে গলির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার ডান পায়ের উরুতে গুলি লাগে। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, এটি ইয়ারগানের গুলি হতে পারে। তবে রোববার অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি অপসারণের পর সেটি কী ধরনের গুলি, তা নিশ্চিত হওয়া যাবে।

আহত তিন্নি জানান, শনিবার সন্ধ্যায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি শব্দ শুনে ডান পায়ের উরুতে তীব্র জ্বালাপোড়া অনুভব করেন। পরে বুঝতে পারেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। কোথা থেকে গুলি ছোড়া হয়েছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102