বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
লুসাকা গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও পুনর্বহালের দাবিতে ঘেরাও কর্মসূচি বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর অভিষেক ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে দল। লিওনেল মেসিবিহীন মায়ামি শনিবার মন্ট্রিয়ালকে একমাত্র পেনাল্টি গোলে হারিয়েছে।

পুরো ম্যাচে দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ার পর, ৮১ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেস। এর আগে মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্তেরাস মাথায় ভয়াবহ আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

বল দখলের লড়াইয়ে লাফিয়ে ওঠার সময় এফ্রাইন মোরালেসের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় বার্তেরামের। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ নিস্তেজ অবস্থায় পড়ে থাকেন।

উভয় দলের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য সংকেত দেন। চিকিৎসকদের দীর্ঘ সময়ের সেবার পর দীর্ঘ বিরতির শেষে অ্যাম্বুল্যান্সে করে বার্তেরামেকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মায়ামির কোচ গিয়ের্মো হোয়োস পরে জানান, বার্তেরাম ভালো আছেন এবং তার জ্ঞান রয়েছে। তিনি বলেন, ‘তার পরিবারের সদস্যদের সবকিছু জানানো হয়েছে।

আমরা কী করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক।’
স্পট কিক থেকে গোল করে সুয়রেজ মায়ামিকে এগিয়ে দেন। গোল উদ্‌যাপনের সময় বার্তেরামের জার্সি তুলে ধরে তাকে উৎসর্গ করেন।

বিশ্বকাপের বিরতির পর এমএলএস পুনরায় শুরু হওয়ার পর মায়ামি টানা দুই ম্যাচ জিতেছে।

সব মিলিয়ে তাদের জয়ের ধারা এখন ছয় ম্যাচে পৌঁছেছে। তবে তারা এখনও ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে। ন্যাশভিল শনিবার অরল্যান্ডো সিটির কাছে ১-০ গোলে হেরেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102