বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন: আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজশাহী; ১০ শ্রাবণ (২৫ জুলাই):
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে মহানগরীর একটি মনোরম এলাকায় আধুনিক ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়তে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ শনিবার (২৫ জুলাই) বিকালে রাজশাহী বোয়ালিয়া ক্লাবের বিপরীতে রাজশাহী ইনডোর স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাসিকের বর্তমান কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ভূমিমন্ত্রী বলেন, বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রম বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত পর্যায়ে রয়েছে। এছাড়া রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেশের যে-কোনো মহানগরীর চেয়ে অনেক বেশি সুন্দর ও সুসংহত বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী মহানগরী এলাকায় যে সমস্ত জায়গা রয়েছে, সেগুলো খুব দ্রুত সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য হস্তান্তর নিশ্চিত করা হবে। এর মাধ্যমে মহানগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও আশা অনুযায়ী রাজশাহীকে একটি জনপ্রিয় ও সমৃদ্ধিশালী মহানগর হিসেবে গড়ে তোলা হবে। পূর্বে রাজশাহীকে যেভাবে সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হয়েছিল, তাকে আরও সুন্দর মহানগরীতে রূপান্তর এবং নাগরিকদের সব আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন এবং এবিএম আসাদুজ্জামান সুইটসহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিভাগীয় ও জেলা প্রশাসনে কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ইনডোর স্টেডিয়াম চত্বরে ভূমি মন্ত্রী একটা বকুল গাছের চারা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক কাঠবাদাম গাছের চারা এবং আরএমপি কমিশনার নিম গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য যে, রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে ০.৩১০০ একর জায়গায় ৮৯ লক্ষ ৬ হাজার ২৪১ টাকা ৪২ পয়সায় এই স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ ইনডোর স্টেডিয়ামে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102