রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও ‘গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনই একটি সমৃদ্ধ জাতির পরিচয় তুলে ধরে। সরকারের এই মহতী উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

​কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী নিজ হাতে একটি ‘জলপাই’ গাছের চারা রোপণ করেন এবং এতে পানি সেচন করে শুভ সূচনা করেন। পরবর্তীতে খুলনার রেঞ্জ ডিআইজি সহ উপস্থিত অতিথিবৃন্দ ‘কদবেল’ গাছসহ অন্যান্য ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
​মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসক জনাব আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট-এর সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান।

এর আগে মাননীয় মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জেলা পুলিশ মাগুরার পক্ষ থেকে তাঁকে সুসজ্জিত পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় জেলা পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সক্রিয় ভূমিকা পালন করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102