রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতি মামলার আরো তিনজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, বাজিতপুর উপজেলার মৃত বাছেত খানের ছেলে মোঃ ঈশা খান (৩৩) ও হবিগঞ্জ জেলার আগনা বাড়ি থানার দেওয়ান হিরন মিয়ার ছেলে মোঃ হাফিজুর রহমান (৩০) ওরফে হৃদয়।

পুলিশ জানায়, আব্দুল ওয়াদুদ মিয়ার আপন ভাতিজা সায়েদুর রহমান রামিম এর সহায়তায় ডিবি পরিচয়ে কাকৈরগড়া ইউনিয়নের ওয়াদুদ মিয়ার বাড়িতে সাত জনের একটি দল ডাকাতির প্রস্ততি নেয় তারা। রাত প্রায় ২টার দিকে ডিবি পরিচয় দিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। পরবর্তিতে বাড়ির সকল সদস্যের হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড়, মুঠোফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবরদিলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিনুর ইসলাম তালুকদারসহ পুলিশের চৌকসদল অভিযান শুরু করেন।

পরবর্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায়, তাৎক্ষনিক বিভিন্ন এলাকায় অভিযান চালানো শেষে ঠিক চার ঘন্টার মধ্যেই কলমাকান্দা উপজেলার সিদলী এলাকার তালতলা থেকে তিনজনকে আটক করা হয় এবং আব্দুল ওয়াদুদ মিয়ার ভাতিজা সায়েদুর রহমান রামিমসহ অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়। পরবর্তিতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ডিবি পরিচয়ে ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করেন। পরবর্তিতে ঘটনাস্থল পরিদর্শন শেষে চৌকস পুলিশ অফিসার, স্থানীয় যুবক এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার মধ্যেই ডাকাত দলের তিনজন কে আটক করতে সক্ষম হয়েছি।
গতকাল শুক্রবার রাতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনকে আটক করেছি। এ ব্যাপারে আইনী কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102