বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী

আধুনিক বহুমাত্রিক ‘জিয়া হল’ দ্রুত পুনঃনির্মাণের দাবিতে খুলনায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

খুলনায় আধুনিক, দৃষ্টিনন্দন ও বহুমাত্রিক ‘জিয়া হল’ দ্রুত পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

শনিবার (২৫ জুলাই) সকালে নগরীর শিববাড়ী মোড়ে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা।

মানববন্ধনে বক্তারা বলেন, জিয়া হল খুলনার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে এটি পুনঃনির্মাণের উদ্যোগ স্থবির হয়ে রয়েছে। দ্রুত প্রকল্পের অনুমোদন দিয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বহুমাত্রিক কমপ্লেক্স হিসেবে জিয়া হল পুনর্নির্মাণ করা হলে খুলনার সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বক্তারা আরও বলেন, জিয়া হল পুনঃনির্মাণ প্রকল্প বাস্তবায়নে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে জিয়া হল পুনঃনির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102