বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মদনে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নেত্রকোনার মদনে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে জুলাই) দুপুরে উপজেলার শহীদ স্মরণিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কার্যক্রম তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির উপজেলা ফ্যাসিলিটেটর চয়ন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা সভাপতি রাশিদা আক্তার রুবি, সহ-সভাপতি শাহনাজ পারভীন রূপালী, সদস্য ইমরান হোসেন, মাহফুজা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী প্রকল্প সমন্বয়কারী মোঃ মাসুম ইবনে জয়নাল,স্বাবলম্বী উন্নয়ন সমিতির এইচআরএমও মোঃ সাইদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আঃ লতিফ মোতাহার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দায়িত্বশীলরা।

লিখিত বক্তব্যে চয়ন সরকার জানান, গত ফেব্রুয়ারি হতে জুলাই-২০২৬ সময়ের মধ্যে সংগঠনটি ৪৮টি মাসিক সভা, ৮টি জেন্ডার সমতা ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ক ওয়ার্কশপ, ২টি ত্রৈমাসিক সভা, ৮টি পিয়ার লার্নিং সেশন, ৮টি লিগ্যাল এইড কমিটির সভা এবং ৫টি মানবাধিকার লঙ্ঘন ঘটনার অভিযোগ গ্রহণ করেছে; যার মধ্যে ২টি মীমাংসা করা হয়েছে এবং ৩টি মীমাংসার কাজ চলমান রয়েছে।

এছাড়াও সংগঠনটি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী নেতৃত্বের বিকাশ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ জোরদার করার কাজ করে যাচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102