মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২২ জুলাই, ২০২৬

গত ১৯ জুন ‘জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ শিরোনামে প্রকাশিত সংবাদের সেই নারী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তিনি বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পর আজ তাঁকে হাসপাতাল থেকে নিরাপদে উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়েছে।

মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর তত্ত্বাবধানে এই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ সার্বিক দেখভালের দায়িত্বও গ্রহণ করেছেন এমপি মহোদয়।

এদিকে, চিকিৎসা কার্যক্রমে আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালক, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102