বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিকুঞ্জ টানপাড়ার অসমাপ্ত স্বপ্ন: একটি সার্বজনীন কবরস্থান টঙ্গীতে মাদক ব্যবসার জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা ডেপুটি স্পীকারের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে : মাহদী আমিন ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ হয়ে দাঁয়িয়ে সেই ১৯৭১ গাছ আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির আনন্দ র‍্যালি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।Advertisement

রোববার (১৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102