বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিকুঞ্জ টানপাড়ার অসমাপ্ত স্বপ্ন: একটি সার্বজনীন কবরস্থান টঙ্গীতে মাদক ব্যবসার জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা ডেপুটি স্পীকারের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে : মাহদী আমিন ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ হয়ে দাঁয়িয়ে সেই ১৯৭১ গাছ আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির আনন্দ র‍্যালি

মানিকগঞ্জে বাস দুর্ঘটনা: খালে পড়ে প্রাণ গেল একজনের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১৯ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার জোড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকামুখী সেলফি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতি থাকার কারণে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্রিজের মাঝখানে খালে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছাদের অংশ খুলে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘিওর, মুন্নু মেডিক্যাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে শিবালয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102