শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কিশোর আগস্টেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: প্রধান সন্দেহভাজন বাবা আটক দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় অনিয়মে ‘জিরো টলারেন্স’: কৃষিমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ—বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তায় বিজিএমইএ প্রধানমন্ত্রীর নিকট বিএনপি নেতা আফাজ উদ্দিনের খোলা চিঠি এক মাসে নারী-শিশু নির্যাতন সংক্রান্ত ১০ মামলায় রায় দিলেন হাইকোর্ট ওসির সামনেই দুই সাংবাদিকের ওপর হামলা

মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক কিশোর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে দীপু সরকার (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে এবং স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দীপু।

সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল ফিরে গেছে।

চান্দেরকান্দি এলাকার মাসুম রানা জানান, দীপু অন্য কিশোরদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় সে সাঁতরে একটি বাঁশের সাঁকো কাছে পৌঁছায়। সেখান থেকে পুনরায় সাঁতরে ঘাটে ফিরে আসার সময় স্রোতে তলিয়ে যায়। ডুবুরি অভিযান চালিয়ে দীপুর সন্ধান পাননি। আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘মামাবাড়িতে বেড়াতে এসে অন্য ছেলেদের সঙ্গে মনিপুরা ঘাটে গোসল করতে নেমে দীপু নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।’

এদিকে, গত দুই দিনে নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় চার মাদরাসা শিক্ষার্থী এবং শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

একের পর এক পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102