শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে উঠান বৈঠক রাজধানীর উত্তরায় সাংবাদিকের ওপর মাদক বিক্রেতাদের হামলা, টাকা ও গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার : পিবিআই ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ, নয়তো বাসা বাতিল শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্ষমতার নয়, নীতির চর্চা করতে হবে — ডেপুটি স্পীকার

দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু এছাড়া অন্যদের মাঝে পৌর শাখার সহ-সভাপতি উৎপল সাহা, সাধারণ সম্পাদক অসীম সাহা, মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বিলু হাজং, উজ্জ্বল দে, স্বাধীন সাহা, মদন সাহা, সুখলাল সাহা সহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অ্যাডভোকেট মানেশ সাহা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পর্যায়ক্রমে দুর্গাপুর উপজেলার প্রতিটি মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হবে। বর্তমান সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এ উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102