মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১২, টানা ষষ্ঠ দিনেও চলছে হামলা বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল’ অটোরিকশাচালক জুয়েল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে কোনো আপস করেননি: রিজভী টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: প্রধান সন্দেহভাজন বাবা আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খুলনা মহানগরীর আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় নিহতের মায়ের পর এবার গ্রেপ্তার হয়েছেন বাবা ও মামলার প্রধান সন্দেহভাজন আলীম হোসেন আকাশ (৪০) ওরফে আলিম। র‌্যাব-৬ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-৬-এর মিডিয়া সেল।

গ্রেপ্তার আলীম হোসেন আকাশ খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকার বাসিন্দা এবং মীর সোহরাব হোসেনের ছেলে।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। নির্জনা হত্যা মামলার তদন্তে তিনি প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রথমে মরদেহটির পরিচয় শনাক্ত করা না গেলেও পরে তা নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তের এক পর্যায়ে নিহতের বাবা আলীম হোসেন আকাশকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।

এর আগে মামলায় নিহতের মা সীমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে মেয়ে হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দিতে তিনি জানান, শাসন করতে গিয়ে নির্জনার মাথায় আঘাত লাগে। এতে সে মারা গেলে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে আসা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102