রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
দক্ষিণ কোরিয়ায় জব অফার পাওয়া ১২৪ প্রার্থীর ১৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু চা-চাষ লালমনিরহাটে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে — আসাদুল হাবিব দুলু এমপি আগামীকাল কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী বিতরণ করবেন তারেক রহমান সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন, ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাবিতে আম্মারের নেতৃত্বে ‘বাকশাল’ নামে গরু জবাই সোনার ভরিতে আজ বাড়ল কত? খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ‘মাদক কারবারি ১০০ কোটি টাকা দিলেও নেবা না’—ওসির বক্তব্য ভাইরাল ৪২৬ রানে অলআউট বাংলাদেশ, লিড ২২৮ রানের

ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আযম খান।

আজ ১৬ই জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬:০১ মিনিটে রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই শহিদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “আজকের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম শাহাদাত বরণ করেন আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ এবং চট্টগ্রামের কৃতি সন্তান ওয়াসিম আকরাম। ফ্যাসিবাদী সরকারের বুলেটে যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তারপর থেকেই এই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে। যার ফলশ্রুতিতে গত ৫ই আগস্ট পুরো জাতির অংশগ্রহণে আমরা চূড়ান্ত সফলতা লাভ করি এবং ফ্যাসিবাদের পতন ঘটে।”

 

​তিনি আরও বলেন, “আজকের এই দিনটিকে আমরা যুগ যুগ ধরে স্মরণ করবো। ১৬ই জুলাইসহ পুরো জুলাই গণঅভ্যুত্থান আমাদের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার একটি নির্বাচিত ও জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছে। ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ভর করে আমরা একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।”
​শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের সকল স্তরের মানুষকে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102