মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ সন্ত্রাসী ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার, এলাকায় স্বস্তি এখনো পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার, দুর্ভোগের শেষ নেই নিজেদের পছন্দের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন ক্ষুব্ধ নেপালের জেন-জি প্রজন্ম? নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬

লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৩ জুলাই) রাত ৮টা ২০ মিনিটের দিকে লবণচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় “মেসার্স শেফা মেডিকেল হল”-এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার হন রূপসা উপজেলার মিল্কি দেহারা গ্রামের মো. সিমবাদ চৌধুরী (২৮) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের বাসিন্দা, বর্তমানে খুলনা সদর বড় বাজার রেলস্টেশন এলাকায় বসবাসকারী মো. রুবেল হাওলাদার (৩১)।

তাদের কাছ থেকে বড় স্বচ্ছ পলিথিনে স্কচ টেপ দিয়ে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে পূর্বে দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102