রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বগুড়া বিনিয়োগকারী রোডশো ২০২৬

ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার। পর্দায় হাসির ঝড় তোলাই ছিল তাঁর পরিচয়। কৌতুক অভিনেতা থেকে নায়কও হয়েছিলেন এক সিনেমায়। কিন্তু  এই দিলদারকে নায়ক হিসেবে দেখতে রাজি ছিলেন না অনেকেই। এমনকি তাঁর বিপরীতে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন সে সময়ের জনপ্রিয় কয়েকজন নায়িকা। অথচ শেষ পর্যন্ত সেই সিনেমাই হয়ে ওঠে সুপারহিট।

আজ (১৩ জুলাই) এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করতে গেলে বারবার ফিরে আসে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘আব্দুল্লাহ’ সিনেমার গল্প।

তবে নতুন সংকট তৈরি হয় নায়িকা নির্বাচন নিয়ে। সে সময়ের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, শাবনূরসহ কয়েকজন শীর্ষ নায়িকার কাছে প্রস্তাব গেলেও তাঁরা দিলদারের বিপরীতে অভিনয়ে আগ্রহ দেখাননি। পরে নির্মাতা অভিনেত্রী নূতনের কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি বিনা দ্বিধায় সম্মতি জানান।

সিনেমার শুটিং শেষ হওয়ার পরও উদ্বেগ কাটেনি নির্মাতা ও প্রযোজকের। হলমালিকদের কাছ থেকেও শুনতে হয়েছিল প্রশ্ন—দিলদারকে নায়ক করে এত বড় ঝুঁকি কেন নেওয়া হলো?

সব সংশয়ের জবাব দেয় দর্শক। মুক্তির প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। মুখে মুখে ছড়িয়ে পড়ে সিনেমার সুনাম। সে সময়ের হিসেবে ‘আব্দুল্লাহ’ প্রায় ৫ কোটি টাকার ব্যবসা করে, যা ছিল বিশাল সাফল্য।

দিলদারের ক্যারিয়ারে ‘আব্দুল্লাহ’ শুধু একটি সফল সিনেমাই নয়, বরং এটি ছিল প্রচলিত ধারণাকে ভেঙে দেওয়ার এক অনন্য উদাহরণ। যাঁকে নায়ক হিসেবে গ্রহণ করতে অনেকে দ্বিধায় ছিলেন, তিনিই শেষ পর্যন্ত বক্স অফিসে ইতিহাস গড়ে দেখিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102