রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সমমনা দোকানদার সমিতির’ সাইনবোর্ড ভাঙল এনসিপির কর্মীরা রাবির হলে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীকে সাপের দংশন কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে কোথায় আর্জেন্টিনা?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা দেখার অপেক্ষা আর দুই ম্যাচের। ৪৮ দলের মধ্যে এখন টিকে রয়েছে ৪ দল।

সেই চার দল হচ্ছে—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
চার দলের মধ্যে কার হাতে শিরোপা উঠতে পারে সেটাই তথ্য-উপাত্ত দিয়ে বিশ্লেষণ করেছে অপটার সুপারকম্পিউটার। ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে সুপারকম্পিউটার জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। ফরাসিদের পরের তালিকায় যথাক্রমে স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। আগামীকাল রাতে ডালাসে হওয়া সেমিফাইনালে ফ্রান্সের জয়ের পাল্লা ভারী বলে জানিয়েছে সুপারকম্পিউটার। ৫৭.৭ ভাগ জয়ের সম্ভাবনা কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের। আর ফাইনালে উঠলে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৩ শতাংশ।

বিপরীতে স্পেনের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। আর ট্রফি ঘরে তোলার সম্ভাবনা ২৩.৪ ভাগ।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। নিজেদের ইতিহাসে একবারই ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভবনা ৫০.৯ ভাগ। বাকি ৪৯.১ শতাংশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

ফাইনালে উঠলে আর্জেন্টিনার ২০.৬ শতাংশের বিপরীতে ইংল্যান্ডের সম্ভাবনা ২১.৯ শতাংশ।
অর্থাৎ সুপারকম্পিউটারের হিসেবে সবচেয়ে কম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার। সবার শীর্ষে ফ্রান্স। অন্যদিকে দুইয়ে থাকা স্পেনের বিপরীতে ৩ নম্বরে ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102