সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খুলনায় মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে কোথায় আর্জেন্টিনা? স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা সব উপজেলা হাসপাতালে এ বছরেই বসছে প্যাথলজি ল্যাব

দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দল-মত-নির্বিশেষে সবাই মিলে আমরা শত্রুর মোকাবেলা করেছি।

২০২৪ সালে স্বৈরাচার বিদায়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করেছি।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলেমিশে দেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না।

নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। নিজের এলাকা, নিজের এরিয়া ও দেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। দেশে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলমান। এগুলো যত্ন করার দায়িত্ব আমাদের সবার।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক সফর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102