সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খুলনায় মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে কোথায় আর্জেন্টিনা? স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা সব উপজেলা হাসপাতালে এ বছরেই বসছে প্যাথলজি ল্যাব ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। রাস্তাঘাটে থৈথৈ পানির কারণে অনেক জায়গায় যানবাহন চলাচল কমে গেছে। এ অবস্থায় কোথাও কোথাও নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকছে দেখা গেছে পরীক্ষার্থীদের।

নগরের মহিলা কলেজ কেন্দ্রের ভেতর শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন জন শিক্ষার্থীকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে।

জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেছেন, ‘কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখছে।’

মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী তাছলিমা আক্তার বলেন, ‘এমন প্রাকৃতিক দুর্যোগে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। বৃষ্টিতে ভিজে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। এ সময় অধিকাংশ পরীক্ষার্থীকে ভেজা কাপড়ে কেন্দ্রে যেতে দেখা যায়। ডুবে যাওয়া সড়কে কাউকে কাউকে পড়ে যেতেও দেখা গেছে। বর্ষায় পরীক্ষা নিয়ে অভিভাবকদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন চালকেরা। অতিরিক্ত ভাড়া গুণতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার বলেন, এ কেন্দ্রে আটটি কলেজের ২১ শ’ পরীক্ষার্থী আছে। মাঠে পানি থাকলেও রুমের ভেতর পানি নেই। যে সকল পরীক্ষার্থী একটু দেরিতে কেন্দ্রে এসেছে তাদের অতিরিক্ত সময় দিতে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ সমকালকে বলেন, বোর্ডের অধীন ৬ জেলায় ভারী বর্ষণে কেন্দ্রের সামনে ও রাস্তায় জলাবদ্ধতা দেখা দিলেও কক্ষের ভেতর কোথাও পানি ঢোকেনি। যেসব পরীক্ষার্থী কিছুটা বিলম্বে কেন্দ্রে গেছে তাদের বিষয়টি সহানুভূতির সাথে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা দিতে সমস্যা হবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু সমকালকে জানান, সকালে পরীক্ষা শুরুর আগ থেকে তিনি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে প্রবেশের কাজ তদারকি করেছেন।

আজ সোমবার মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। এতে তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102