শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন মুহুরীর উজানের ঢলে লোকালয়ে পানি, দুর্ভোগে হাজারো মানুষ চার বছর পর গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন পরীমনি ফ্রান্স-স্পেনকে এগিয়ে রাখলেন কোর্তোয়া, রোমেরো বললেন—‘কান দিই না ভারি বর্ষণের সতর্কবার্তা, যা জানালো আবহাওয়া অফিস শাহজালালের মাজারে খুলল দানবাক্স, চলছে টাকা গণনা ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, জবাব দিলেন আর্জেন্টিনা কোচ উগ্রবাদী ‘ফাতাহ কমব্যাট’ সম্পৃক্ততায় গ্রেপ্তার তাহসীন কারাগারে

মুহুরীর উজানের ঢলে লোকালয়ে পানি, দুর্ভোগে হাজারো মানুষ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ জুলাই, ২০২৬

চার দিনের টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়েছে। নদীর একাধিক স্থানে বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে লোকালয়ে।

এতে জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ বরৈয়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে, শনিবার (১১ জুলাই) সকাল থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে পানিবন্দি পরিবারগুলো গত দুই দিন ধরে চুলায় রান্না বন্ধ রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আজ (শনিবার) রাতের মধ্যে বসতঘরে পানি উঠতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মুহরী নদীর পানি বাড়লে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুলগাজীর উপজেলার সদর ইউনিয়নেরে আক্রান্ত গ্রামের প্রধান সড়কে হাঁটু সমান পানি জমেছে। এতে গ্রামের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বরৈয়া গ্রামের কৃষক করিমুল হক জানান, মৌসুমি ফসলের জন্য প্রস্তুত করা জমি পানিতে তলিয়ে গেছে।

কয়েক দিন ধরে এভাবে কৃষিজমি পানিতে ডুবে থাকলে প্রস্তুত করা চারা নষ্ট হয়ে যাবে। এতে অনেক ক্ষতির মুখে পড়তে হবে তাদের।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান জানান, আজ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, মুহুরী নদীর পানি গতকাল (শুক্রবার) রাত ১১টা থেকে বাড়লেও রাত থেকে কিছুটা কমতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102