শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বন্যার্তদের অতন্দ্র প্রহরী সরকার- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী উত্তরায় পুলিশের অভিযানে ৯৬১ বোতল ফেনসিডিল, নগদ ২ লাখ ৯০ হাজার টাকা জব্দ দক্ষ নেতৃত্ব ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ গড়ার বার্তা, অনুষ্ঠিত সিইও ফ্যাক্টরি লিডারশিপ সামিট মানবতার অনন্য দৃষ্টান্ত: কৃত্রিম অঙ্গ সংযোজনে নতুন জীবনের স্বপ্ন মুহুরীর উজানের ঢলে লোকালয়ে পানি, দুর্ভোগে হাজারো মানুষ চার বছর পর গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন পরীমনি ফ্রান্স-স্পেনকে এগিয়ে রাখলেন কোর্তোয়া, রোমেরো বললেন—‘কান দিই না ভারি বর্ষণের সতর্কবার্তা, যা জানালো আবহাওয়া অফিস শাহজালালের মাজারে খুলল দানবাক্স, চলছে টাকা গণনা ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, জবাব দিলেন আর্জেন্টিনা কোচ

ভারি বর্ষণের সতর্কবার্তা, যা জানালো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১১ জুলাই, ২০২৬

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অতিভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মধ্য উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংন্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজমান আছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ১৪৭ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102