নেত্রকোনার মদন উপজেলার মাখনা গ্রামে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে—এই মানবিক প্রত্যয়কে সামনে রেখে মাখনা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানেন না। অথচ জরুরি মুহূর্তে সঠিক রক্তের গ্রুপ জানা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সচেতনতা বৃদ্ধি এবং মানবসেবার লক্ষ্যে এই আয়োজন।
📅 তারিখ: ১০ জুলাই, শুক্রবার
🕙 সময়: সকাল ১০:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত
📍 স্থান: গোয়াল বাড়ি মোড়, গ্রাম: মাখনা, উপজেলা: মদন, জেলা: নেত্রকোনা।
এই ক্যাম্পে সকল ছাত্র-ছাত্রী, যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে। আসুন, নিজের রক্তের গ্রুপ জেনে রাখি, অন্যকে সচেতন করি এবং মানবতার সেবায় একসঙ্গে এগিয়ে আসি।