বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। সবকিছু দ্রুত ঘটবে: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত কোন দিকে যাচ্ছে? পরীক্ষা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে সংস্কারের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: অভিযোগ দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর তিন নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর তিন নদীর পানি বৃদ্ধি, বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি দ্রুত বাড়ছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার নদীতীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

ফেনী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় পরশুরাম পয়েন্টে মুহুরী নদীর পানির উচ্চতা ছিল ১০ দশমিক ৬৬ মিটার।

 

স্থানীয়রা জানান, প্রতি বছর পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির সময় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হলে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে কৃষিজমি, আমনের বীজতলা, মাছের ঘের ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফুলগাজী উপজেলার বাসিন্দা মো. মোর্শেদ বলেন, ‘সবচেয়ে ভয় লাগে গভীর রাতে। কখন বাঁধ ভেঙে ঘরে পানি ঢুকে পড়ে, সেই আতঙ্কে ঠিকমতো ঘুমাতে পারছি না।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘ত্রিপুরায় ভারি বৃষ্টির কারণে আমাদের নদীগুলোর পানি বাড়ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্র পরিষ্কার এবং শুকনো খাবার মজুদের কাজ চলছে।’

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, নদীর পানির উচ্চতা ও বেড়িবাঁধের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর পানি আরো বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102