বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা’ সংবাদের সেই নারী, এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে সুস্থ হয়ে বৃদ্ধাশ্রমে সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১১ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১০৭ অস্ত্র মামলায় আনিসুল হকের চার্জ শুনানি পিছিয়েছে মেট্রোরেলের নিরাপত্তা ঘাটতি কাটাতে গঠন হলো ৯ সদস্যের কমিটি একনেকের বৈঠকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প ৪ মাস পর দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা ১৭ নাবিক নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি কাওলায় বিএনপি নেতা জুলহাস পারভেজ মোল্লার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জাদুশিল্পকে পারফর্মিং আর্টের একটি অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘জাদুশিল্পী ঐক্য সংস্থা’ আয়োজিত বর্ণাঢ্য ‘অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে বিশালতা, তার মধ্যে জাদুশিল্প অন্যতম একটি প্রাচীন ও প্রতিষ্ঠিত শিল্প মাধ্যম। কিন্তু অত্যন্ত

পরিতাপের বিষয়, দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমাদের ঐতিহ্যবাহী জাদুশিল্পীরা ও সাপুড়েরা দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছেন। মানুষের সংগ্রামের সাথী হওয়া এবং সুস্থ বিনোদন দেওয়ার এই শিল্পকে আমরা আর অবহেলায় রাখতে পারি না। আজ থেকে এই জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হলো।
তিনি আরও বলেন, “পারফর্মিং আর্ট তথা যাদুশিল্প হচ্ছে আমাদের সৃজনশীল অর্থনীতি বা ‘ক্রিয়েটিভ ইকোনমি’র একটি অন্যতম শক্তিশালী মাধ্যম, যা বিনোদনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। নতুন অর্থবছর (জুলাই) শুরু হওয়ায় জাদুশিল্পীদের কল্যাণে বাজেট থেকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি প্রতি মাসে অন্তত একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদু প্রদর্শনীর আয়োজন করার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মতি জ্ঞাপন করেন। মন্ত্রী পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে হাজার বছরের পুরনো বিশ্বখ্যাত বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর এবং জাদুশিল্পী ঐক্য সংস্থার প্রধান উপদেষ্টা জুয়েল আইচ। তিনি দেশে জাদুশিল্পের প্রসারে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ, যিনি দেশীয় যাদুশিল্পের বর্তমান বাস্তবতার নানাদিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যাদুশিল্পী ঐক্য সংস্থার উপদেষ্টা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন, সংস্থার উপদেষ্টা বিপাশা আইচ, এটিএন মিডিয়া কমিউনিকেশনস-এর সিইও ও উপদেষ্টা সাজেদুর রহমান মুনীম, বিআরবি ক্যাবলস-এর ডিজেএম ও উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং এটিএন এডুকেশন লিমিটেডের পরিচালক ও উপদেষ্টা রোকসানা আখতার রিনি।
অভিষেক অনুষ্ঠান শেষে দেশের শীর্ষস্থানীয় ও উদীয়মান নারী-পুরুষ জাদুশিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ ও চোখ ধাঁধানো যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা মিলনায়তনে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা করতালির মাধ্যমে উপভোগ করেন। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সপরিবারে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন এবং শিল্পীদের অনুপ্রেরণা জোগান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102