বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে গ্রামীণ সড়কের কোর রোড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত রূপসায় কেডিএর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে জোর বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডি-কার্লোর বৈঠক শেয়ার বাজারে অনিয়মকারীদের ছাড় নয়, বিচার হবে: প্রধানমন্ত্রী ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিতে চায় সরকার মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী

দুর্গাপুরে গ্রামীণ সড়কের কোর রোড বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৮ জুলাই, ২০২৬

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুর্গাপুর শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে পরিচালিত এ কর্মশালাগুলোর মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

উপজেলা প্রকৌশলী মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সমবায় অফিসার সহ আরো অনেকে। এছাড়া কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এ সময় দুর্গাপুর উপজেলা থেকে অন্যান্য উপজেলার সাথে সংযোগ সড়ক কিভাবে যুক্ত করা হবে এ বিষয়ে উপস্থিত বিভিন্ন স্টেক হোলডারদের মতামত নেয়া হয়।

আয়োজকরা জানান, এ কর্মশালার মধ্য দিয়ে উপস্থিত সকল শ্রেনীপেশার মানুষের মতামতের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার বিভিন্ন সড়ক কোর রোড নেটওয়ার্কভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই তথ্যের আলোকেই আগামীতে দুর্গাপুর উপজেলার গ্রামীণ সড়কের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া ও তা বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102