বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সম্মানিত যাত্রীদের সুবিধায় বিমানবন্দরে বিনামূল্যে শাটল সার্ভিস ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও প্রত্যাবাসন নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত সুইজারল্যান্ড কোচের হুঁশিয়ারি: শক্তিশালী আর্জেন্টিনা, তবে অপরাজেয় নয় ২০ বছর পর মিশরের ঐতিহাসিক গিজার মঞ্চে ফিরছেন শাকিরা প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ মেসিকে টিকিয়ে রাখতেই পক্ষপাত? বিস্ফোরক অভিযোগ মিসরের কোচের হবিগঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা: প্রাণ গেল চালকের, আহত ২০ মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে যৌথভাবে কাজের অঙ্গীকার মেলোনি ‘ভালো মানুষ’, তবে ইরান ইস্যুতে ভুল করেছেন: ট্রাম্প

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও প্রত্যাবাসন নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৮ জুলাই, ২০২৬

বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট (স্কুল অ্যান্ড কলেজ) এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. এ. কে. এম. মাকসুদুল হক, নারী উদ্যোক্তা তাজিমা হোসাইন মজুমদার, মুসলিম এইড-ইউকে বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মা’হাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা শায়খ মুসা আল হাফিজ, সাংবাদিক ও শিক্ষাবিদ মীর লুৎফুল কবির সাদী, কক্সবাজারের একজন বৌদ্ধ সম্প্রদায়ের নেতা ও সোশ্যাল এইড এর চেয়ারম্যান প্রসূন কান্তি বড়ুয়া, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর স্টুডেন্ট কাউন্সেলর সিস্টার রেবা ভি. কস্তা প্রমূখ।

বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রফেসর ড. ইয়াসিন আকতাই বলেন, বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব এবং অংশীদারিত্বের সম্পর্ক দীর্ঘদিনের। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে তুরস্ক ছিল, আছে এবং থাকবে। তুরস্ক চায়- রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত হোক। শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন সুবিধা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বেগবান হোক। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গারা জাতিগত নিধনের শিকার। রোহিঙ্গারা যাতে নিরাপদে স্বদেশে ফিরে যেতে পারে, সে লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সীমিত সম্পদ, উচ্চ জনসংখ্যার চাপ এবং নিজস্ব উন্নয়নগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রায় ১৪ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ সরকার ও জনগণের এই উদারতা ও মানবিকতা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

অধ্যাপক ড. এম. আবদুল আজিজ বলেন, মুসলিম বিশ্বের জন্য রোহিঙ্গা ট্র্যাজেডি বর্তমান সময়ের অন্যতম মানবিক সংকট। সমস্যাটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন মানবাধিকার, শান্তি, আন্তর্জাতিক আইন, নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অভিবাসন, পরিবেশ সংরক্ষণ এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত একটি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন আন্তর্জাতিক সংহতি, আঞ্চলিক সহযোগিতা এবং মানবতার প্রতি বৈশ্বিক দায়িত্ববোধ। এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততা, কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং সরকার, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন,  থিংকট্যাংক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।

বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যু অনেক বেশি উপেক্ষিত। তারা অমানবিক জীবন যাপন করেছে। সংকটের দীর্ঘস্থায়ী প্রভাব কক্সবাজার ও ভাসানচরের আশ্রয়দানকারী জনগোষ্ঠীর ওপর উল্লেখযোগ্য সামাজিক-অর্থনৈতিক, পরিবেশগত, নিরাপত্তা ও প্রশাসনিক চাপ সৃষ্টি করেছে। অনিয়মিত অভিবাসন, আন্তঃদেশীয় অপরাধ, মানবপাচার, সমুদ্রপথের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর সুদূরপ্রসারী প্রভাব দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সরাসরি প্রভাবিত করছে। ফলে রোহিঙ্গাদের সংকট সমাধান বিশ্বসমাজের দায়িত্ব। তাছাড়া মুসলিম-প্রধান দেশগুলোর মধ্যকার সংহতি আরও শক্তিশালী করতে হবে। জাতিসংঘ, আসিয়ান, ওআইসিসহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং মানবিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বিস্তৃত করতে হবে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের অন্যতম অগ্রণী মানবিক অংশীদার তুরস্ককেও আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে হবে। মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা, নাগরিকত্ব প্রদান, রাখাইন অঞ্চলের শান্তিপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের এডিটর ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন, হিউম্যান রাইটসের ড. মাহদি হাসান, চিন্তক আহমেদ হোসেন মানিক, বিআইআইটি’র ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102