মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিরোধীদলের নেতা ডা. মোঃ শফিকুর রহমানের সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের, গুরুত্ব পেল স্থানীয় সরকার নির্বাচন ইতিহাসের সেরা সংসদ গড়ার প্রত্যাশা চিফ হুইপের বিমানবন্দর এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে চাটখিল থানা পুলিশ জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাতীয় জাদুঘরে আধুনিক শিশু গ্রন্থাগার নির্মাণে জাপানের জোরালো আশ্বাস রাঙামাটিতে গাছের গুঁড়ির আঘাতে নারীর মর্মান্তিক মৃত্যু গুলশান লেকের পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের নির্দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে আশাবাদী ট্রাম্প ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই: শিক্ষামন্ত্রী

ইতিহাসের সেরা সংসদ গড়ার প্রত্যাশা চিফ হুইপের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, “বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, আপনারা এই সংসদকে আরও কার্যকর এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন।”

আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিট (বামু)-এর উদ‌্যোগে আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহঃ সকল স্তরে বাজেট বরাদ্দ’ বিষয়ে আলোচনা করেন। ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন।

চীফ হুইপ ব্রিফিংয়ে সংসদের স্থায়ী কমিটিসমূহ—সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সংবিধান ও কার্যপ্রণালী-বিধি অনুযায়ী ভূমিকা ও কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা সংসদীয় জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কার্যকর সংসদ গড়ে তুলতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং কমিটিসমূহের কার্যক্রমে সম্পৃক্ততা অপরিহার্য।
ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102