সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

শহীদের মা-রোকেয়া বেগম
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং সকল গণহত্যার বিচারের দাবিতে ১১ দলের পক্ষ থেকে জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল।

মহিলা সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম ১১ দলের পক্ষে মাননীয় স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারী শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন,

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নজিবুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের কেন্দ্রীয় নেত্রী মাহবুবা হাকিম এমপি, জামায়াতের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব হলেন বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি-এর মহাসচিব মুসা বিন ইজহার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102