সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও নোবেল শান্তি পুরস্কার মেলেনি’: ট্রাম্পের আক্ষেপ ম্যাচ হেরে ক্ষমা চাইলেন ব্রাজিলের অধিনায়ক ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৭ ব্রাজিলের জার্সিতে শেষ অধ্যায়, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত অবসরের ঘোষণা দিলেন নেইমার অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এর মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক পরিসংখ্যান ও বিবিএস কর্মকর্তাদের সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর মতবিনিময় ঢাবিতে প্রথম আন্তর্জাতিক স্বাস্থ্যপ্রযুক্তি সম্মেলন উদ্বোধন বিরোধীদলীয় নেতার সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ জুলাই, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (৬ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্রবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ০২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়াও অন্যত্র দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102