সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্ত্রীকে হ ত্যা করে মাটি চাপা, ১৯ দিন পর লা*শ উদ্ধার একসঙ্গে পরীক্ষা শেষ, একসঙ্গে মৃত্যু / জাফলংয়ে ঘুরতে গিয়ে ফেরার পথে ৩ বন্ধু নিহত উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে জড়িত সন্দেহে ৬ জন গ্রেপ্তার খামেনির দাফন অনুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ এই মুহূর্তে মন ভালো নেই, খুবই দুঃখ লাগছে: সাফা কবির রামগড়ে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে ‘আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও নোবেল শান্তি পুরস্কার মেলেনি’: ট্রাম্পের আক্ষেপ ম্যাচ হেরে ক্ষমা চাইলেন ব্রাজিলের অধিনায়ক ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৭

খামেনির দাফন অনুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তা ও আয়োজনের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখবে ইরান। দেশটির শিক্ষার্থীদের বার্তা সংস্থা (ইসনা) এ তথ্য জানিয়েছে।

যদিও আগের দিন রোববার (৫ জুলাই) জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, সোমবার রাজধানীতে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রমও স্থগিত রাখা হবে।

তবে ৭ ও ৮ জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। শুধু শেষ দিনের অনুষ্ঠানের কারণে মাশহাদগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102