বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

খামেনির দাফন অনুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশসীমা বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তা ও আয়োজনের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখবে ইরান। দেশটির শিক্ষার্থীদের বার্তা সংস্থা (ইসনা) এ তথ্য জানিয়েছে।

যদিও আগের দিন রোববার (৫ জুলাই) জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, সোমবার রাজধানীতে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রমও স্থগিত রাখা হবে।

তবে ৭ ও ৮ জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। শুধু শেষ দিনের অনুষ্ঠানের কারণে মাশহাদগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102