বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিক্ষকরা উদ্বেগে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে জেনারেল কলেজে রূপান্তরের চেষ্টা নিয়ে গাজীপুরের বর্জ্য ব্যবস্থাপনার শৃঙ্খলা ফেরাতে ৫১ ওয়ার্ডের দায়িত্ব পেলেন এসএম শাকিল জুনে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার শিকার ৩৩৩ জন, ধর্ষণই সর্বাধিক কড়া নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থীদের মানতে হবে যে যে নির্দেশনা যুদ্ধবিরতি ও পারমাণবিক চুক্তি নিয়ে কাতারে পরোক্ষ আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান স্পেনে তাপপ্রবাহে মৃত্যু ছাড়াল ১ হাজার কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে, বিশ্বাস প্রেসিডেন্টের ফেনীর ছাগলনাইয়ায় ট্রাক্টরের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে নিহত ১, আহত ৪ জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফেরত নেওয়ার নির্দেশ

কড়া নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে দেশের যেকোনো কেন্দ্রের পরীক্ষা পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা থাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এর ফলে পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা অনেকটাই কমবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102