মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩, নারী ও শিশুসহ আহত ২৫

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনি ভূখণ্ডে গতকাল সোমবার নতুন করে এই সহিংসতার ঘটনা ঘটল।

এক বিবৃতিতে আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এই ঘটনাটি ঘটে। উদ্ধারকাজ পরিচালনাকারী হামাস-নিয়ন্ত্রিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুসারে, হামলাটি মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দ্বিতীয় ধাপের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যে হামাসের একটি প্রতিনিধি দলের কায়রো সফরের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102