সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পরিচ্ছন্নতা কার্যক্রমে সকল রাজনৈতিক দলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান আফাজ উদ্দিনের উত্তরায় বসবাসরত বগুড়াবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদ-পরবর্তী গেট-টুগেদার ও সাংস্কৃতিক সন্ধ্যা। ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি মনে মনে শাহরুখের প্রেমিকা, পর্দায় হতে হয়েছিল বোন দুইবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল গৃহকর্মী নির্যাতন: মানবাধিকার কর্মী ও তার স্ত্রী সাত বছর কারাদণ্ড সংসদে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের ৩০০ ফিটে মৃত্যুফাঁদ ‘রেসিং’ জুলাই থেকেই কার্যকর হতে পারে নতুন পে-স্কেলের পুরো মূল বেতন তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

সংসদে সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ২৯ জুন, ২০২৬

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যদের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।

আজ সোমবার সংসদ ভবন চত্বরে এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এ অভিযোগ করেন।তিনি বলেন, গতকাল রবিবার সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়। সেদিন তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পান। বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন।

বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান নাজিবুর রহমান। বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুসরণ না করেই সংসদে বিল আনা হচ্ছে। সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি জানানোর জন্য প্রয়োজনীয় সময় ও কাগজপত্র দেওয়া হচ্ছে না।

ব্রিফিংয়ে আরো বলা হয়, সংসদে সময় ব্যবস্থাপনায় এমন ঘটনা দেশের পার্লামেন্টের ইতিহাসে দৃষ্টান্তহীন। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলাই বিরোধী দলের দায়িত্ব। সেই সুযোগ বাধাগ্রস্ত হলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102