রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ জুন, ২০২৬

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্তে ১৪ জন আরোহীর সকলেই নিহত হয়েছেন। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় হরমুজ প্রণালীর পশ্চিমে পারস্য উপসাগরে সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সৌদি প্রেস এজেন্সি আরো জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ অজানা। নিহত সকলে সৌদি নাগরিক বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

তবে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অংশগ্রহণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার (২৬ জুন) থেকেই রাস তানুরা টার্মিনালে আরামকো তাদের অপরিশোধিত তেল লোডিংয়ের কার্যক্রম পুনরায় শুরু করেছিল। এর দুদিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102