মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নেপালে জেন-জি সরকারের বিরুদ্ধে জেন-জি’দের আন্দোলন ফিরিয়ে দিয়েছিলেন শাবনূর-মৌসুমীরা, তবু ইতিহাস গড়েছিলেন দিলদার বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৬ যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় হামলা, অস্থির মধ্যপ্রাচ্য বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ, দিলেন আর্থিক অনুদান জাপানকে যেভাবে গুপ্তচরদের আস্তানা বানিয়েছেন পুতিন দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ জুন, ২০২৬

ঢাকা ক্যান্টনমেন্টের পশ্চিম মানিকদিতে অবস্থিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (২৭ জুন) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হাশেম অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আশরাফ কামালের সভাপতিত্বে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভা, বর্ষাবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী, জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের পত্র পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এস. এম. শামসুল হুদা, অর্ধসাপ্তাহিক সুবাণীর সম্পাদক ও দৈনিক পূর্বাভাসের ভারপ্রাপ্ত সম্পাদক আইয়ুব রানা এবং সলিমুননেসা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।

অতিথিরা তাঁদের বক্তব্যে ঢাকা কেয়ার স্কুলের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফ কামালের সুস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ওস্তাদ মনসুর আলী, সঞ্জিত কুমার রায়, ভাবনা বিথী, চন্দ্রপীঠ ব্যান্ডের ওমর ফোরকান রাসেল এবং ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল হালিমসহ অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ বিমল চন্দ্র সাহা ও শিক্ষকবৃন্দ। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102