মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ৭২ ঘণ্টায় ৮ বিভাগে বৃষ্টির আভাস শাহজালালে অভিযান, ৩২ লাখ টাকার পণ্য আটক তেলের দাম ফের ১০২ ডলার ছাড়াল নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, সারজিস আলম ও মাহমুদা মিতু দেশের প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী চট্টগ্রাম বন্দরের ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মশাল মিছিল রাজপথের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক পথচলা থেকে নেতৃত্বের প্রত্যাশায় সেলিম আহমেদ রেজা নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, তাদের বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মো. মজনু তালুকদার (২৭) ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে লোহাগড়া রেলস্টেশন এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ অভিযোগের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তাদের বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। পরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ব্যবস্থা নেয়।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102