সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মাদক ব্যবসায় বিরোধ ও ক্ষোভের জের ধরে প্রথমে সংঘবদ্ধ হামলা ও পরে পিটিয়ে লাশ ফেলে দেয়া হয় পাশের একটি পুকুরে। টানা চারদিন অজ্ঞাত থাকার পর ভিকটিমের লাশ অর্ধ-গলিত অবস্থায় পানিতে ভেসে উঠলে খুঁজে পায় স্বজনরা। পরবর্তীতে এ ঘটনায় মামলা হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও অজানাই থেকে যায় ভিকটিমের মৃত্যুর কারণ। অবশেষে দীর্ঘ সময় পর সেই ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানী উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উঠে এসেছে রাজধানী অদূরের আশুলিয়ার মধুপুর এলাকার হাসিবুল ইসলাম জনি (২১) হত্যাকান্ডের এমন চাঞ্চল্যকর রহস্য।

জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মধুপুর উত্তরপাড়া এলাকায় মাদক ব্যবসার বিরোধ ও ক্ষোভের জের ধরে হাসিবুল ইসলাম জনি নামের এক যুবককে দলবল নিয়ে পিটিয়ে হত্যা করে মো. শাহজালাল সরকার (২৮) ও মো. সাইফুল ইসলামসহ অন্যান্য আসামিরা।

ঘটনার রাতে ভিকটিম জনি তার বন্ধু সোহাগ ও রানা খানকে নিয়ে স্থানীয় নাজমুল হোসেনের পুকুরের পাশে বসে মাদক সেবন ও কেনাবেচা করছিল। ঠিক সে সময় ওই মাদক ব্যবসাকে ঘিরে শাহজালাল সরকার ও সাইফুল ইসলামের নেতৃত্বে জনির ওপর হামলা চালানো হয়। এ সময় সহযোগী দুই বন্ধু পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও হামলাকারীরা জনিকে ধরে ফেলে এবং লাঠিসোডা দিয়ে পিটিয়ে হত্যার পর জনির লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় আসামীরাও। ঘটনার ছয়দিন পর ভিকটিমের বাবা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে পরবর্তীতে ছায়াতদন্তে নেমে হত্যা রহস্য উন্মোচন করেছে পিবিআই। সংবাদ সম্মেলনে ওই হত্যাকাণ্ডের বর্ণনা এভাবেই তুলে ধরেছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম.এম মোর্শেদ।

এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, তদন্তে নেমে পিবিআই টিম একই এলাকায় অভিযান চালিয়ে গত ১৮ জুন (বৃহস্পতিবার) মো. শাহজালাল সরকারকে গ্রেপ্তার করে। পরে শাহজালালের দেয়া তথ্যে অপর আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পিবিআই। গ্রেপ্তার শাহজালাল সরকার ঢাকা জেলার ধামরাই থানাধীন পটল এলাকার আলমগীর সরকারের ছেলে। অপর আসামি সাইফুল রাজবাড়ী জেলার পাংশ থানাধীন উদয়পুর গ্রামের নূর আলী খানের ছেলে। তারা দুজনই আশুলিয়ার মধুপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

গ্রেপ্তার আসামীরা আদালতে হাসিবুল ইসলাম জনি হত্যাকান্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম.এম মোর্শেদ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102