সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৪ জুন, ২০২৬

মায়ামিতে পৌঁছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড মাথেউস কুনিয়ার। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের দেখা মেলেনি।

দেখা মিলবে কী করে? ব্রাজিল দল যে নির্ধারিত সময়ে মায়ামিতে পৌঁছাতেই পারেনি! শেষমেশ সংবাদ সম্মেলন হয়েছে ঠিকই; তবে কয়েক ঘণ্টা দেরিতে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, এর কারণ ভারী বর্ষণ। বিশ্বকাপে ব্রাজিলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে। ফ্লোরিডার মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সেখান থেকে যথাসময়েই নিউ জার্সির নিউআর্ক লিবার্টি বিমানবন্দরে যায় ব্রাজিল দল।

কিন্তু এরপরই বাধে বিপত্তি। ভারী বর্ষণের ফলে ৩ ঘণ্টা বিমানেই বসে থাকতে হয় নেইমার-ভিনিসিয়ুস-আলিসনদের। বাংলাদেশ সময় কাল রাত ১২টায় ব্রাজিল দলকে বহনকারী বিমান উড্ডয়নের কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে রাত ৩টায় যাত্রা শুরু করে। আর মায়ামির ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছায় আজ সকাল ৭টায়।

সব মিলিয়ে ৭ ঘণ্টা বিমানে থাকতে হয় সেলেসাওদের।
উদ্ভূত পরিস্থিতির কারণে দলের বিভিন্ন কর্মসূচিতে পরিবর্তন আনার জন্য ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, এই ভ্রমণ ঝক্কি দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল (২৫ জুন) ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই প্রায় ৩ বছর পর জাতীয় দলের হয়ে খেলবেন নেইমার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102