মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

১০ নম্বর জার্সির নেইমারকে দেখা যাবে ‘ফলস নাইনের’ ভূমিকায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
অপেক্ষার পালা ফুরাচ্ছে ব্রাজিল সমর্থকদের। শতভাগ ফিট নেইমার জুনিয়র অবশেষে বিশ্বকাপে খেলতে নামছেন।

ব্রাজিলের শুরুর একাদশে নেইমার কার জায়গা নেবেন, তা নিয়ে কোচ কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে না। ঊরুর চোটে ছিটকে পড়া রাফিনিয়ার পরিবর্তে খেলবেন তিনি।

তবে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমারকে প্রথাগত উইঙ্গার হিসেবে দেখা যাবে না।

কোচ আনচেলত্তি নাকি ৩৪ বছর তারকাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এই তথ্য জানিয়েছে। 

Neymar & Ancelotti
ব্রাজিল দলের অনুশীলনে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির কাজ করবেন এবং মাঠের পাশের ফাঁকা জায়গাগুলো ভিনিসিয়ুস জুনিয়রের মতো গতিময় উইঙ্গারদের জন্য ছেড়ে দেবেন।

অর্থাৎ চিরচেনা ১০ নম্বর জার্সিতে ‘ফলস নাইনের’ ভূমিকায় খেলবেন নেইমার। 

আনচেলত্তি নেইমারকে ‘ফলস নাইন’ হিসেবেই অনুশীলন করাচ্ছেন। কোচ মনে করেন, লাগাতার চোটের কারণে নেইমারের গতি একটু কমে গেলেও তিনি একজন সৃজনশীল ফুটবলার, যা বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102