রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তিস্তার পানি বিপৎসীমার নিচে, নীলফামারীতে বন্যার শঙ্কা নেই মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী নিজের জনপ্রিয়তার দিকে নজর দিন—ট্রাম্পকে মেলোনির পরামর্শ বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙতে পারেন মেসি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নিম গাছের চারা রোপণ করলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম সভা অনুষ্ঠিত ‘কালো জাদু’ নিয়ে সন্দেহের বশে গৃহকর্মীকে হত্যা, চিকিৎসক গ্রেপ্তার অরুণাচল সীমান্তের কাছে বাঁধ দিচ্ছে চীন, পাল্টা পদক্ষেপের চিন্তা ভারতের কুষ্টিয়া বাইপাসে পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙতে পারেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২১ জুন, ২০২৬

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস লেখার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো কাড়ার পর এবার আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে তার সামনে হাতছানি দিচ্ছে একসঙ্গে তিনটি বড় রেকর্ড।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে মেসি নিজের বিশ্বকাপ গোল সংখ্যা বাড়িয়ে নিয়েছেন ১৬-তে। জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে এখন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে এই রেকর্ড নিজের করে নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু গোল নয়, জয়ের রেকর্ডেও ক্লোসার পাশে দাঁড়িয়ে আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৬তম জয়। আর একটি ম্যাচ জিতলেই টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হয়ে যাবেন তিনি।

তৃতীয় যে রেকর্ডটি সামনে, সেটি দূরপাল্লার শট থেকে গোলের। আলজেরিয়ার বিপক্ষে করা হ্যাটট্রিকের প্রথম গোলটি এসেছিল বক্সের বাইরে থেকে। এই গোলসহ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। এতদিন এই রেকর্ডটি এককভাবে ব্রাজিলের রিভেলিনোর দখলে থাকলেও এখন তার সঙ্গে যৌথভাবে আছেন মেসি। আর একটি দূরপাল্লার গোল করলেই এই তালিকায় একক শীর্ষে উঠে যাবেন তিনি।

২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান, নাইজেরিয়ার বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি। এবারের আসরে আলজেরিয়ার বিপক্ষে সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি গোল।

সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু একটি গ্রুপ ম্যাচ নয়, বরং মেসির জন্য হতে যাচ্ছে আরেকটি ইতিহাস গড়ার মঞ্চ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102